সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর গ্রামে নদীর পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
এরা হলেন- শ্যামনগর মাঝ হাঠির আবু বক্করের দুই ছেলে মারুফের কন্যা শিশু মাসুমা (৭) ও মাসুমের কন্যা শিশু নাসিমা আক্তার (৮)।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন নিহতের পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, সকালের দিকে বাড়ির পাশের নদীতে রাখা স্টিলের নৌকায় খেলা করছিলো মাসুমা ও নাছিমা নামের দুই বোন। নৌকায় তাদের দেখতে না পাওয়ায় অনেক খোঁজাখুঁজি পর নদীতে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের দেখতে বিভিন্ন স্থান থেকে ছোঁটে আসছেন মানুষজন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



