গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (২০২০-২১) এর ফল প্রকাশিত হয়েছে। গুচ্ছ পদ্ধতি ভর্তি ওয়েবসাইট (https://gstadmission.ac.bd) থেকে জানা যাবে।
বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শাবি উপাচার্য বলেন, পরীক্ষার ফল ওয়েবসাইট থেকে জানা যাবে। পরীক্ষার ১০০ নম্বরের ভিতর ৯৫ পেয়ে এক শিক্ষার্থী ১ম হয়েছেন। এছাড়া মাইনাস ১০ পেয়েছেন এক শিক্ষার্থী। তবে কিছু উত্তরপত্র বাতিল ও সেটকোড পরিবর্তন জনীত কারণে ফল প্রকাশ সম্ভব হয় নি৷
গুচ্ছ পদ্ধতির ভর্তি কমিটি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর সারাদেশে ২৬টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ হাজার ৪৯১টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১লাখ ১৮হাজার ৭১১ শিক্ষার্থী।
এদিকে আগামী ২৪ শে অক্টোবর মানবিক বিভাগ (বি ইউনিট) এবং ১ লা নভেম্বর বাণিজ্য বিভাগের (সি ইউনিট) ভর্তি পরীক্ষা হবে। বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত উভয়দিনই ২২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা গুচ্ছ ভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ভর্তি নির্দেশিকা ও ভর্তির শর্ত পূরণ সাপেক্ষে আবেদনের প্রেক্ষিতে ভর্তির সুযোগ পাবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



