নতুন সিলেট ডেস্ক:: সিলেটের জকিগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক ও স্থানীয় শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি মাসউদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিনগত রাতে উপজেলার বরহাল কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম নতুন সিলেটকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০ এপ্রিল পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে মামলায় মাওলানা মুফতি মাসউদকে গ্রেফতার করে শুক্রবার তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



