দেশের বিভিন্ন স্থানে ‘সাম্প্রদায়িক সন্ত্রাসের’ বিরুদ্ধে সিলেটে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর ছাত্রলীগের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মদন মহন কলেজ থেকে শান্তির শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকাবিবাজার গিয়ে শেষ হয়।
পরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মোঃ নাঈম আহমেদ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



