জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) ভোর সকাল ৭ টায় উপজেলার ভূমি অফিস প্রাঙ্গনে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রায়হান কবির।’
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আবু আহমদ শাফী,সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন কৃষি অফিসার মো. হাসান উদ-দোলা,সোনালী ব্যাংক ম্যানেজার আব্দুল গফুর,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাহ উদ্দিন প্রমুখ।
এছাড়াও পৃথক পৃথক ভাবে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংগঠন সহ জনপ্রতিনিগন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



