হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল-এর জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপনের অংশ হিসেবে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সোমবার(১৮ অক্টোবর) সকাল ৭টায় জেলা শিল্পকলা একাডেমি এর মুক্তমঞ্চে স্থাপিত শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তরসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের সদস্যগণ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



