সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ এর শুভ উদ্বোধন হবে রোববার (১৭ অক্টোবর)। একই দিনে “বঙ্গবন্ধু ২৩তম জাতীয় ক্রিকেট লীগ ২০২১ (সিলেট ভেন্যু)” উদ্বোধন হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর ব্যবস্থাপনায় এদিন সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ এ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগের জন্য সিলেট ক্রীড়াঙ্গনের কর্মকর্তাবৃন্দসহ সিলেটের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের এবং ফটোজার্নালিষ্টবৃন্দের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির সভাপতি আফজল রশীদ চৌধুরী ও সম্পাদক মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-১ ও গ্রাউন্ড-২ এই দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



