হবিঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মোঃ ইকবাল হোসেন (৩২) ও মোঃ রুবেল মিয়া (২০) দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে মাধবপুর থানা পুলিশ ।
শনিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের আটক করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



