সিলেটে তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে সিলেটের দুই গঞ্জে বিদ্রাহিদের কাছে ধরাশায়ী হলেন নৌকা প্রতীকের প্রার্থীরা। দু’টি পৌরসভার কোনোটিতে বিদ্রোহীতে পাত্তা পেলো না নৌকা। পৌরসভা গোলাপগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল ও জকিগঞ্জ পৌরসভায় ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ মেয়র পদে বিজয়ী হয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে গণনা অনুষ্ঠিত হয়। গণনা শেষে আমিনুল ইসলাম রাবেলকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করেন রিটার্ণিং কর্মকর্তা।
সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমানের দেওয়া তথ্যমতে, গোলাপগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রে প্রাপ্ত ভোটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি জগ প্রতীকে সর্বোচ্চ ৫ হাজার ৮৫১ ভোট পাওয়ায় বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্ণিং কর্মকর্তা।
তাঁর নিকটতম প্রতিদ্ব্ন্দ্বি প্রার্থী সাবেক পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু মোবাইল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৪৮ ভোট। ধানের শীষে বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া শাহীন ৪ হাজার ২২২ ভোট পেয়ে তৃতীয় এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুহেল আহমদ নৌকা প্রতীকে ১ হাজার ১৭৫ ভোট পেয়েছেন।
পৌরসভায় ৯টি কেন্দ্রে মোট ২২ হাজার ৯১৬ ভোটের মধ্যে কাস্ট হয় ১৬ হাজার ৫৩টি। এরমধ্যে ২৫৭ ভোট বাতিল হলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১৫ হাজার ৭৯৬টি। প্রদত্ত ভোটের হার ৭০ দশমিক ৫ শতাংশ।
এদিকে, সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারি রিটানিং কর্মকর্তা শাদমান সাকিব’র দেওয়া তথ্য মতে,দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে গণনা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের বিদ্রোহি প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক (বহিস্কৃত) আব্দুল আহাদ নারিকেল গাছ প্রতীকে মাত্র ২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। সর্বোচ্চ ২ হাজার ৮৩ ভোট পাওয়ায় তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম আওয়ামী লীগের আরেক বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক (বহিস্কৃত) ফারুক আহমদ জগ প্রতীকে ২ হাজার ৮১ ভোটে পেয়েছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী ইসলামী সংগঠন আল ইসলাহ’র পৌর সভাপতি হিফজুর রহমান মোবাইল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৬৫ ভোট, নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক মেয়র মোক্তিযোদ্ধা খলিল উদ্দিন ৬৬৯ এবং বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তপাদার ধানের শীষে ৬০৭ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আব্দুল মালেক ফারুক ৭৫৯ ভোট, চামচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্রাহ আল মামুন ১৮৫, হাঙ্গার প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জাফরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ১৫৬ ভোট।
এই পৌরসভায় ৯টি কেন্দ্রে মোট ৯হাজার ৫২৫ জন ভোটারের মধ্যে ৯ হাজার ৭৪০টি ভোট কাস্ট হয়। এরমধ্যে বাতিল হয় ২১৫ ভোট। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৯হাজার ৫২৫টি। শতকরা ৭৯ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন এই নির্বাচনী কর্মকর্তা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



