শরতের বন্দনা যুক্ত বিকেলে ধ্রপদী সাহিত্যের ছড়া সাহিত্যের সংযোজন হল নুতন ছড়াগন্থ পিপপিপ হানিবানি। এ সময়ের ছড়া লেখনীতে নান্দনিক উপহার দিলেন দিলারা রুমা। গত ১৫ অক্টোবর বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘পিপপিপ হানিবানি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনার পর আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর বিমল করের গ্রন্থনায় ও নির্দেশনায় তাহিয়া ইয়াসমিন মীম এর সঞ্চালনে দলগত আবৃত্তি পরিবেশন করে ১৫ জন শিশু কিশোররা। বাংলা লোক সংস্কৃতির বিশেষ অঙ্গ ছড়াকে প্রাঞ্জলভাবে আত্মস্থ করতে ছড়ার অলংকরণে কণ্ঠ দেন পিউ, পূজা, ত্রয়ী, রাফি, প্রভা, ত্রিপর্ণা, ঐশিকা, মনিষা, স্মিতা, পূর্ণতা, জাওয়াদ, রাফিজা, মুমু ও স্বপ্ন।
শিশুতোষ ছড়া প্রায়শই এলোমেলো অর্থ বিশিষ্ট হয়। তবে কোন কোনটি গূঢ় ও সন্নিহিত অর্থ যে প্রকাশ করে তা আবৃত্তির বিভিন্ন তাল, ছন্দ রসে প্রমাণ করে তুলে। কবি দিলারা রুমার জন্মদিনে কবির লেখনীতে ভাললাগার ও ভালবাসার দরজা জানালায় বুদবুদ বাতাস অন্যের অনুভবের সামর্থ্য সৃষ্টি করে অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন জসিম বুক হাউস সাহিত্য পরিষদ সিলেট।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



