হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকা থেকে ৪৭ বোতল ফেন্সিডিল ও ২টি মোটরসাইকেলসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র্যাব ৯।
শুক্রবার (১৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার আসামপাড়া থেকে মাদক ও ২টি মোটরসাইকেলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলো, হবিগঞ্জ সদর থানার শোলজুরা গ্রামের মৃত ইয়াদুল হোসেনের ছেলে মো. করিমুল হোসেন (৪৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার আসামপাড়া থেকে র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জের একটি আভিযানিক দল লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আসামপাড়ায় অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেন্সিডিল ও ২টি মোটরসাইকেলসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



