আগামীকাল শনিবার সকালে করোনার টিকা পাবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা। ’আগে আসলে আগে পাবেন’ এর ভিত্তিতে প্রথম ২০০ জন শিক্ষার্থী পাবেন টিকা।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইউজিসিতে পাঠানো তথ্য অনুযায়ী যে সকল শিক্ষার্থী করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন তাদের মধ্য থেকে স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদেরকে টিকা দেয়া হবে। এদিন সকাল থেকে টিকা কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদেরকেও টিকা দেয়া হবে। টিকা নিতে আসা শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের মূলকপি ও ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



