পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি রোমানিয়া সফরকালে বুখারেস্ট নগরীর একটি রাস্তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার আহ্বান জানান। বুখারেস্টের মেয়র গ্যাব্রিয়েলা ফায়ার পররাষ্ট্রমন্ত্রীর এই দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করেন।
ন্যাম শীর্ষ সম্মেলন উপলক্ষে পূর্ব ইউরোপের সার্বিয়া ও রোমানিয়া সফর শেষে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেন, আমাদের মিশনে বঙ্গবন্ধু কর্ণার ও ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বুখারেস্টের মেয়র গ্যাব্রিয়েলা ফায়ার।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের নির্যাতিত মানুষের পক্ষে সারা জীবন কাজ করেছেন। তাই আজ সারা বিশ্বে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে নানা অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন দেশ তাদের সড়কের নাম বঙ্গবন্ধুর নামে নাম করণ করছে। রোমানিয়া অনেক সুন্দর দেশ রাস্তাগুলোও খুব সুন্দর।
এরকম একটি রাস্তার নাম বঙ্গবন্ধুর নামে করলে খুবই মানানসই হবে।
বুখারেস্টের মেয়র গ্যাব্রিয়েলা ফায়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে একমত প্রকাশ করে বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করবো।এ ব্যাপারে রোমানিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীকে সমন্বয় করার দায়িত্ব দেয়া হয়।
এছাড়া এই সফল সফরে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য অনেক সুফল নিয়ে এসেছেন। বিশেষ করে জনশক্তি রপ্তানী। তারই প্রচেষ্টায় রোমানিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তারা বাংলাদেশ থেকে ৪০ হাজার শ্রমিক নেওয়ার চিন্তা-ভাবনা করছে।
রোমানিয়ায় বাংলাদেশী ছাত্রদের স্কলারশীপ এবং দ্বিপাক্ষিক ব্যবসা বানিজ্যের উন্নয়ন নিয়েও পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। সকল ক্ষেত্রে রোমানিয়া ইতিবাচক সাড়া দিয়েছে।
সবশেষ, চলতি বছরের ফেব্রুয়ারিতে ফিলিস্তিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। দেশটির প্রাচীন ঐতিহ্যবাহী শহর হেবরনের একটি রাস্তার নাম বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়।
গত বছরের শেষের দিকে মরিশাসের পোর্ট লুইসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়ক উদ্বোধন করা হয়।
এছাড়া, কম্বোডিয়ার রাজধানী নমপেনের একটি সড়কের নামও বঙ্গবন্ধুর নামে হওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন। যা গত বছরের মার্চে উদ্বোধন করার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা পিছিয়ে যায়। এর আগে, দিল্লি ও কলকাতায় বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



