সিলেটের কানাইঘাট থানাধীন বরবন্দ (সিঙ্গারীপাড়া) ২য় খন্ড গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি ২২ বোর রাইফেল উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকাল পৌনে তিনটার দিকে রাইফেল দুইটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি টিম কানাইঘাট থানাধীন বরবন্দ (সিঙ্গারীপাড়া) ২য় খন্ড গ্রামে জনৈক মোঃ রজব আলী (৫০) এর বাড়ীর পূর্বপাশের লেবু বাগানের ভেতর থেকে ২২ বোর রাইফেল উদ্ধার করে র্যাব।
র্যাবের মুখপাত্র মেজর মাহফুজুর রহমান জানান, উদ্ধারকৃত আলামত সিলেট জেলার কানাইঘাট থানায় জিডি করে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



