আগামী ২৮ নভেম্বর সিলেট জেলার ১৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- দক্ষিণ সুরমা উপজেলার সিলাম, লালাবাজার, জালালপুর, মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়ন। জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়ন। গোয়াইনঘাট উপজেলার ডুবারি, তোয়াকুল, নন্দিরগাঁও, ফতেপুর, লেংগুড়া ও রুস্তমপুর ইউনিয়ন।
নির্বাচন ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হয়।
কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন। দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। সারাদেশে ১ হাজার ৭০০ ইউনিয়ন পরিষদে ও ১০টি পৌরসভায় ভোট হবে ২৮ নভেম্বর। এসব ইউনিয়নে মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। ভোট হবে ২৮ নভেম্বর। ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট হবে আগামী ১১ নভেম্বর ভোট হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



