সিলেট-সুনামগঞ্জ সড়কে দূরপাল্লা যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিন মোটর সাইকেল আরোহির মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) রাত ১০টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন এলাকায় আঞ্চলিক মহসড়কে এ দুঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মটর সাইকেল যোগে ছয় জন আরোহী সিলেটের দিকে যাচ্ছিলেন। শান্তিগঞ্জ উপজেলাধীন পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছলে পেছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস দুই মটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে ৩ আরোহীর মৃত্যু হয়।
অপর মটর সাইকেলের ৩ আরোহীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাদেরকে দ্রুত পাঠানো হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে লায়েক মিয়া (১৭), জালাল উদ্দিনের ছেলে হৃদয় আহমদ (১৮), শফিক মিয়ার ছেলে জামিল আহমদ (১৮)।
এ ছাড়াও আরেকটি মটর সাইকেল থাকা আহত ৩ জন হলেন- নাবিল আহমদ (১৫), কাউছার আহমদ (১৫) ও রনি দাস (১৬)।
খবর পেয়ে ঘাতক বাসটি আটক করেছে সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, সুনামগঞ্জ থেকে সিলেট অভিমুখে আসা তিন মোটরসাইকেল আরোহীকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে আরোহিরা ছিটকে পড়েন। এতে তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



