সিলেটের লালবাজারের মাছ ব্যবসায়ী মুজিবুর রহমান বলেন, মাছটি ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়েছিল। রোববার সকালে ফেঞ্চুগঞ্জ থেকে ৬০ কেজি ওজনের বাঘাইড়টি কিনে নিয়ে আসেন।
সোমবার (১২ এপ্রিল) সকালে মাছটি কেটে কেজি ধরে বিক্রি করা হবে জানান ওই মাছ ব্যবসায়ী। মাছটি লাখ টাকার উপরে বিক্রি করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন তিনি।
এর আগে ২৯ মার্চ সিলেটের কুশিয়ারা নদীতে ৩শ’ কেজি ওজনের বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়ে। পরে মাছগুলো এনে লালবাজারে কেটে কেজি দরে বিক্রি করা হয়। গত কয়েকদিন আগে কুশিয়ারা নদীতে ধরা পড়া প্রায় ৩শ’ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ লালবাজারে এনে প্রায় চার লাখ টাকায় বিক্রি করা হয়।