দেশজুড়ে আলোচিত ঘটনা ছিল সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসের ধর্ষণকাণ্ড। এ ঘটনায় জড়িতদের পাশাপাশি নেপথ্যের কুশীলবদের ধরতে জোরালো দাবি ওঠে রাজপথে।
তবে নেপথ্যের খলনায়করা অধরাই থেকে যান। ধর্ষণকাণ্ডে জড়িতদের নেতা নাজমুল ইসলামকে করা হয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি।
সোমবার (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জেলা ও মহানগর কমিটির অনুমোদন দেন।
নাজমুল ইসলামকে জেলা ছাত্রলীগের সভাপতি ও রাহেল সিরাজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আর মহানগর কমিটিতে কিশওয়ার জাহান সৌরভকে সভাপতি ও মো. নাঈম আহমদকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে স্থান পেয়েছেন সিলেট ছাত্রলীগের ৬ নেতা। জেলা থেকে জাওয়াদ ইবনে জাহিদ খান, বিপ্লব কান্তি দাস, মুহিবুর রহমান মুহিব ও কনক পাল অরূপ এবং মহানগর থেকে হুসাইন মোহাম্মদ সাগর ও সঞ্জয় পাশী জয়কে কেন্দ্রীয় সদস্য করা হয়েছে।
তবে বিতর্কিত নাজমুল ও রাহেল সিরাজকে কমিটিতে রাখায় তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় সদস্য পদ প্রত্যাখ্যান করেছেন ছাত্রলীগ নেতা জাওয়াদ ইবনে জাহিদ খান ও মুহিবুর রহমান মুহিব।
কমিটি ঘোষণার পর সিলেট ছাত্রলীগে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন, সড়কে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কমিটির বিরুদ্ধে ঝাড়ু প্রদর্শনও করেছেন তারা।
বিক্ষোভ মিছিল শেষে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার হোসেন সামাদ বলেন, ঘোষিত কমিটির সভাপতি এমসির ছাত্রাবাসে তরুণী ধর্ষণের মূলহোতা। আর সাধারণ সম্পাদক ক্লাস ফাইভ পাস করেছে কিনা সন্দেহ। অসংখ্য চেক ডিজওনার মামলারও আসামিও সে। ধর্ষকদের শেল্টারদাতা, চোর-বাটপারদের দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে পূণ্যভূমি সিলেটকে কলুষিত করতে জেলা ছাত্রলীগের কমিটিতে দেওয়া হয়েছে। আমরা এই কমিটি আশা করিনি, মেনে নেওয়ার প্রশ্নই আসে না।
তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সব সময় ছাত্রত্ব দেখে ছাত্রলীগের কমিটির দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু যাদের কোনো ছাত্রত্ব নেই তাদের রেখেই কমিটি দেওয়া হয়েছে।
মাদক, এমসির ধর্ষণকাণ্ড, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ নানা অপরাধের কারণে আলোচিত ছাত্রলীগ নেতা নাজমুল। দলীয় সূত্র জানায়, এমসির বহুল আলোচিত ধর্ষণকাণ্ডে আস%
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



