আফগানিস্তানের কট্টর ইসলামপন্থি সংগঠন তালেবানে যোগদান ও সহযোগিতার চেষ্টার দায়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক দোষী সাব্যস্ত হয়েছেন। গত শুক্রবার দেলোয়ার মোহাম্মদ হোসাইন নামে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন নিউইয়র্কের ফেডারেল আদালত।
রিপাবলিকওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি মার্কিন নাগরিক। ২০১৯ সালে নিউইয়র্কে পাকিস্তানের উদ্দেশে থাইল্যান্ডগামী বিমানে ওঠার আগ মুহূর্তে তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। করোনা ভাইরাস মহামারী ছড়িয়ে পড়ায় গত বছর যুক্তরাষ্ট্রের একটি আদালত তাকে আটকে রাখার সময় বৃদ্ধি করে আদেশ জারি করেন।
আদালতে দাখিলকৃত অভিযোগে বলা হয়, কোথায় যাচ্ছেন সে সম্পর্কে সন্দেহ দূর করার জন্য সরাসরি পাকিস্তানে না গিয়ে প্রথমে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা আঁটেন দেলোয়ার। দেলোয়ার মোহাম্মদ হোসাইন তার সঙ্গে পাকিস্তান ভ্রমণ এবং পরে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে গিয়ে তালেবানে যোগদানের জন্য এফবিআইয়ের গোপন এজেন্টকে নিয়োগ করার চেষ্টা করেছিলেন। অভিযোগে
আরও বলা হয়, এফবিআইয়ের এজেন্টকে দেলোয়ার বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে লড়াই এবং আমার মৃত্যুর আগে কিছু কাফেরকে হত্যা করতে চাই।’ তিনি আফগানিস্তানে লড়াইয়ের প্রস্তুতি হিসেবে ওয়াকিটকি এবং ট্র্যাকিং গিয়ারের মতো যোগাযোগের অন্যান্য সরঞ্জাম কিনেছিলেন। এ ছাড়া অস্ত্র কেনাকাটায় অর্থ বাঁচাতে সহায়তার জন্য এজেন্টকে অনুরোধ জানিয়েছিলেন তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



