দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সিলেট বিভাগের চার জেলায় দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
রোববার (১০ অক্টোবর) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এসব প্রার্থী চূড়ান্ত করে।
আজমিরীগঞ্জের সদরে মোঃ মোবারুল হোসেন,বদলপুর ইউনিয়নে সুষেনজিৎ চৌধুরী,জলসুখা ইউনিয়নে মোঃ শাজাহান মিয়া,কাকাইলছেও ইউনিয়নে মোঃমিসবাহ উদ্দিন ভুঁইয়া,শিবপাশা ইউনিয়নে মোঃ তফসির মিয়া।
প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে সিলেটসহ দেশের ৮৪৮টি ইউপিতে হবে ভোটগ্রহণ। গত ২৯ সেপ্টেম্বর (বুধবার) নির্বাচন কমিশনের কমিশন বৈঠক শেষে সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



