শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিন’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে কিনের ১৭তম কার্যনির্বাহী কমিটির সভাপতি ইফরাতুল হাসান রাহিমকে আহ্বায়ক এবং ১৫তম কার্যকরী কমিটির সভাপতি নাফিজ ইমতিয়াজ ও ১৭তম কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নেপোলিয়ন তালুকদারকে সদস্য করে ৩ সদস্যবিশিষ্ট এ কমিটি দেওয়া হয়।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কিন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে সংগঠনের সাধারণ সভায় ১৭তম কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



