শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে হাল্ট প্রাইজ সাস্টের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদের সঞ্চালনায় এসময় হাল্ট প্রাইজ সাস্টের ক্যাম্পাস পরিচালক সাকিব হাসান রাসেল, অর্গানাইজেশন স্টাফ সমন্বয়ক প্রান্ত ভৌমিক, খাদ্য ব্যবস্থাপনা সমন্বয়ক মো. ইমতিয়াজ হোসেন লাবিব, প্রেস অ্যান্ড মিডিয়া সমন্বয়ক মো. তানজিলুর রহমান মেরাজ, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড এনিমেশন সমন্বয়ক মো. মমিনুল ইসলাম, জনসংযোগ সমন্বয়ক মৌরী দেবনাথ, বিচারক সমন্বয়ক রিজভী, আইটি অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইনিং উইংয়ের পরিচালক নাওয়াম বিনতে ফিরোজ, টেক সমন্বয়ক মিনহাজ চৌধুরী, সহকারী ডকুমেন্টেশন সমন্বয়ক ইমরান হোসাইন ও সহকারী সামাজিক মাধ্যম সমন্বয়ক পারভেজ মোশারফ।
হাল্ট প্রাইজের ক্যাম্পাস পরিচালক সাকিব হাসান রাসেল বলেন, সামাজিক উদ্যোক্তা তৈরির মাধ্যমে বিশ্বকে পরিবর্তনের লক্ষ্যে গড়ে ওঠেছে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন। সেই লক্ষ্যকে সামনে রেখে শাবিপ্রবি ক্যাম্পাস থেকে কাজ করে যাচ্ছি। প্রতিবছর নতুন নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে তাদেরকে নতুন পথ বের করে দিচ্ছি। সেইসাথে সদস্যদের বিভিন্ন গুণাবলি বিকাশে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশাকরি আমাদের অগ্রযাত্রা অনেক দূর এগিয়ে যাবে।
আগত সকল সদস্যকে স্বাগত জানিয়ে প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, শাবিপ্রবির অনেক গ্রাজুয়েটরা দেশ-বিদেশে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের মতো আন্তর্জাতিক সংগঠনের সাথে যুক্ত থেকে আপনারা কাজ করছেন। আপনাদের কাজের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে আগামীতে নেতৃস্থানীয় জায়গায় পৌঁছাবেন এ প্রত্যাশা করি। এসময় মিডিয়াকেন্দ্রিক যেকোনো সহযোগিতায় শাবি প্রেসক্লাব সবসময় পাশে থাকবে বলে জানান তিনি।
এসময় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাশেদুল হাসান, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কার্যকরী সদস্য তানভীর হাসান, সাধারণ সদস্য হাবিবুল হাসান রিজভী, নাঈম আহমদ শুভ ও নোমান মিয়া।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



