ইংলিশ ফুটবল লিগ কাপে ম্যানচেস্টার সিটির বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে সাউদাম্পটন। কোয়ার্টার ফাইনালে হেরে এই নিয়ে টানা দুবার ট্রফির মিশনে ব্যর্থ হলো পেপ গার্দিওয়ালার দল।
বুধবার রাতে সাউদাম্পটনের ঘরের মাঠ সেন্ট মেরিস স্টেডিয়ামে ২-০ গোলে হারে ম্যানসিটি। সাউদাম্পটনের হয়ে গোল দুটি করেন সেকুউ মারা ও মোউসা জেনিপো।
৫ মিনিটের ব্যবধানে গোল দুটি করে সাদাম্পটন। ২৩ মিনিটে লিয়ানকোর সহায়তায় প্রথমে লক্ষ্যভেদ করেন মারা।
৫ মিনিট না যেতেই আবার গোলের দেখা পায় সাউদাম্পটন। এবার ত্রাতা জেনিপো। লাভিয়ার সহায়তায় জেনিপো দলের ব্যবধান বাড়ান দিগুণ।
প্রথমার্ধের এই দুই গোলেই ম্যাচের ফল নির্ধারণ হয়। অথচ খেলার নাটাই ছিল ম্যানসিটির কাছেই। ম্যাচের ৭২ শতাংশ সময় হলান্ডরা বল নিজেদের পায়ে রাখলেও কোনো গোলের দেখা পায়নি।
বল পায়ে রাখলেও আক্রমণে পিছিয়ে ছিল। সাউদাম্পটন ৪টি অনটার্গেট শটসহ মোট ১৬টি শট নেয়। অন্যদিকে ৭টি শট নেওয়া ম্যানসিটির একটিও অনটার্গেট ছিল না।
ইএফএল কাপে ম্যানসিটি অন্যতম সফল দল। ২০১৪ সাল থেকে ৬বার জিতেছিল ট্রফি। কিন্ত পরপর দুবছর তারা এই কাপে ব্যর্থ। প্রিমিয়ার লিগে জয়ের দৌড়ে থাকলেও এই কাপে দুর্বল সাউদাম্পটনের কাছে তাদের বিদায় ঘটে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



