জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের( জামুকা) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জহুরুল ইসলাম রোহেল পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. খ ম শরিফুল হুদার তত্ত্বাবধানে তিনি গবেষণা করেন।
গত বছরের ৮ ডিসেম্বর সিন্ডিকেটের ৩১০ তম সভায় এ সিদ্ধান্ত হয়। তাঁর অভিসন্দর্ভের বিষয়’ Migrants dhaka city due to natural disaster; A geographical Assessment.
জহুরুল ইসলাম রোহেল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সফরপুর গ্রামে ১৯৬৫ সালে জন্মগ্রহন করেন।তাঁর পিতা ওয়াছিল আলী এবং মাতা জাহানারা বেগম চৌধুরী।
কর্মজীবনে তিনি গোয়াইনঘাট, নবীগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন।গাইবান্ধার জেলা প্রশাসক, মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের যুগ্নসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।
তিনি ১৯৮১ সালে উখিয়া হাইস্কুল কক্সবাজার থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, ১৯৮৩ সালে এমসি ইন্টারমিডিয়েট কলেজ থেকে ব্যবসায় এইচএসসি পাস করেন। ১৯৮৬ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক, ১৯৮৭ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
এছাড়া, নর্দান ইউনিভার্সিটি থেকে ২০০৮ সালে এমবিএ, ২০০৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও ২০১০ সালে নর্দান ইউনিভার্সিটি থেকে গভর্নেন্স স্টাডিজ বিভাগ থেকে পিজিডি ডিগ্রি এবং ২০১২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স স্টাডিজ বিভাগ থেকে এমএ ডিগ্রী অর্জন করেন।
তিনি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়ার্কসপ, ওরিয়েন্টেশন, সেমিনারে অংশ গ্রহন করেন। ১৯৯৫ সালে ফারহানা চৌধুরীর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
মিসেস ফারহানা চৌধুরী ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। ছেলে রুশাত তানজিম ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ও মেয়ে নাহিয়ান তাসনিম কানাডার টরেন্টোর ব্রুক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



