দক্ষিণ কোরিয়াতে ছুটির দিন বাড়ানো হয়েছে। দেশটিতে রোববার (১ জানুয়ারি) নববর্ষের দিন সাপ্তাহিক ছুটি ছিল। সে কারণে আগের নিয়ম অনুযায়ী দেশটিতে বাড়তি একদিন ছুটি পালন করা হবে।
দেশটিতে শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটি পালন করা হয়। সেখানে এই দুদিন সরকারি ছুটি পড়লেই বাড়তি ছুটি কাটানো হয়। ২০২১ সাল থেকে এ নিয়ম কার্যকর হয়ে আসছে।
দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা দিবস, জাতীয় প্রতিষ্ঠা দিবস ও কোরিয়া বর্ণমালা দিবস ইত্যাদি দিন এই অতিরিক্ত ছুটির আওতায় পড়বে। তবে বড়দিন ও বুদ্ধের জন্মদিন এর আওতাভুক্ত নয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



