সিলেটে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে আশফাক উদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালক, নারী-শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার (০২ জানুয়ারি) বেলা ১টার দিকে সিলেট নগরের উপকন্ঠ তেমুখি-বাদাঘাট সড়কে ইউরো বাংলা সিরামিকের সামনে এলাকার এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত আশফাক উদ্দিন সিলেট সদরের শিবের বাজারের একটি স-মিলের স্বত্বাধিকারী ও কাঠ ব্যবসায়ী। তিনি স্থানীয় হাটখোলা ইউনিয়নের পাগইল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সিলেট সদরের শিবের বাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে মুছড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশার শিশু ও ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় আশফাক উদ্দিন মারা যান।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে উপ পরিদর্শক (এসআই) রাজীব মোহন দাসসহ পুলিশ সদস্যরা সিএনজি অটোরিকশা জব্দ করলেও ট্রাক নিয়ে চালক-হেলপার পালিয়ে যায়।নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



