সিলেট জনতা ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার আতিকুর রহমান তালুকদার আতিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……………রাজিউন। রবিবার (১ লা জানুয়ারী ২০২৩) সকাল ১১ টায় মধুশহীদ এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা অসংখ্য আত্বীয়স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত রুগে ভুগছিলেন।
মরহুমের জানাযার নামাজ বাদ আছর হযরত শাহ্ জালাল (র.) দরগাহে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযার নামাজ রাত ৮টা ৩০ মিনিটে সুনামঞ্জের দিরাই উপজেলায় নিজ গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়।
প্রথম জানাযার নামাজে হযরত শাহ্ জালাল (র.) দরগাহে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক বিভাগীয় প্রধান জি.এম আব্দুল লতিফ, সাবেক জনতা ব্যাংক বিভাগীয় প্রধান জি.এম রিয়াজুল ইসলাম, সাবেক জনতা ব্যাংক বিভাগীয় প্রধান জি.এম মাহমুদুল হক, ডি.জি.এম সাহাদাত হোসেন সরকার, এ.জি.এম নজরুল ইসলাম ব্যবস্থাপক শাকিল আহমদ, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শামিম রশিদ চৌধুরী, সাবেক প্রিন্সিপাল অফিসার আব্দুল হাই পীর, অফিসার আজাদুর রহমান, অফিসার জিয়াউল হক, জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন (সি.বি.এ) সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল প্রমুখ।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল রকিব বাবলু, আওয়ামী লীগের ১১নং ওয়ার্ডের সভাপতি সালাই বক্র সালাই, দৈনিক সিলেট একপ্রেস পত্রিকার উপদেষ্ঠা সভাপতি শাহ্ কামাল, উপদেষ্ঠা মন্ডলীন সম্পাদক আলহাজ¦ লাকি মিয়া, সম্পাদক ও প্রকাশক মোঃ ছুরত আলী, সিনিয়র স্টাপ রিপোর্টার হুমাউন কবির, মখলিছুর রহমান লুদু, ওয়াছুর রহমান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



