সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের পাটানপাড়া এলাকায় উৎসবমূখর পরিবেশে জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
(১ জানুয়ারি) রবিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই বই বিতরণ করা হয়।
জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিত এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আব্দুল কাইয়ুমের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আজম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ইকতার খান, সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানূরাগী সদস্য মো. ছয়েফ খান, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও বিদ্যালয় ম্যানিজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আফজল সিরাজ পাবেল, অভিভাবক সদস্য সোলেমান মিয়া, মির্জা দুলাল আহমদ, শওকত আলী।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক বিধান রঞ্জন ধর, ডালিয়া শাহানা, শিপ্রা রায়, কামরুন নাহার শাপলা, সপ্না পাল, দিপংকর রায়, মাছুম আহমদ, বুশরা খানম, মোশারফ হোসেন, খালেদা আক্তার, শারমিন জাহান প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



