বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। অন্যদিকে দুর্নীতি-লুটপাট-দমন পীড়ন-বিরোধী মতের উপর নির্যাতন মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে।দেশে চলছে ফ্যাসিবাদী দুঃশাসন। সরকার দেশে আরেকটি প্রহসনের নির্বাচনের চক্রান্ত করছে। কমরেড রাজেকুজ্জামান রতন,ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা ও নির্বাচনকালীন তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কমরেড রাজেকুজ্জামান রতন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে অদ্য ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ে এক কর্মীসভায় উপরোক্ত বক্তব্য রাখেন।বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মামুন বেপারি,চা শ্রমিক ফেডারেশনের রত্না বসাক, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এর মনজুর আহমদ, কাওছার আহমদ আফজাল আহমদ, টুকেরবাজার অঞ্চলের স্হানীয় বাসদ সংগঠক আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন কুটি, শ্রমিক ফ্রন্ট আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি ইউসুফ আলী,সহ সভাপতি শহিদ মিয়া, সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর মহানগর শাখার সভাপতি সনজয় শর্মা, আনোয়ার হোসেন প্রমূখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



