তীব্র শীতের আগমনী বার্তা দিয়েছে বৃষ্টি।সোমবার সকাল থেকে সিলেটের আকাশ ছিল মেঘাচ্ছন্ন।সকালে সিলেটের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সিলেটে বৃষ্টি হতে পারে। ফলে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। নগরীর চৌকিদেখীর বাসিন্দা ব্যাংকার মাসুম আহমদ জানান, সোমবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এ কারণে শীতের মাত্রাও বেড়েছে। শীত নিবারণে জ্যাকেট সঙ্গে থাকলেও হঠাৎ বৃষ্টির কারণে তিনি ভিজে ব্যায়কে গিয়েছেন।
সিলেট ছাড়াও দেশের অনেক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তাছাড়া, দেশের অধিকাংশ জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, শীতকালে এ ধরনের বৃষ্টি মাঝে মধ্যেই হয়ে থাকে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



