ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনায় তার সহ অভিনেতা শেজান মোহাম্মদ খানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এসিপি চন্দ্রকান্ত যাদব বলেছে, ‘অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেজান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তুনিশার মা। এ মামলায় তার সহশিল্পী শেজান খানকে গ্রেপ্তার করেছে ওয়ালিভ পুলিশ।’
আইপিসির ৩০৬ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে শেজান খানকে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছেন এসিপি যাদব।
সম্প্রতি শেহজাদের সঙ্গে তুনিশার প্রেম ভেঙে যায়। আর এ কারণে তুনিশা এই চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে বলে দাবি অভিনেত্রীর মায়ের।
এর আগে গতকাল শনিবার মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ে একটি টিভি সিরিয়ালের শুটিং সেট থেকে তুনিশার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, শুটিংয়ে চা পানের বিরতি দেওয়া হয়েছিল। পরে শুটিং সেটের সাজঘরে ২০ বছর বয়সী তুনিশার ঝুলন্ত দেহ পাওয়া যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উল্লেখ্য, মাত্র ২০ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয় দিয়ে ছোট পর্দায় বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। তাকে দেখা যায় ‘দাবাং ৩’ সিনেমায়। এ ছাড়া তাকে বলিউডের ‘ফিতুর’, ‘বার বার দেখো’ সিনেমাতে ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন তুনিশা।
‘ভারত কা বীর পুত্র’ সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন তুনিশা। এরপর চক্রবর্তী অশোক সম্রাট, গাব্বার পুঞ্চওয়ালা, ‘শের-ই-পাঞ্জাব: মহারাজা রঞ্জিত সিংহ’ ‘ইন্টারনেট ওয়ালা লাভ’-এর মতো টিভি ধারাবাহিকে অভিনয় করে অল্প বয়সেই জয় করে নিয়েছিলেন দর্শকের মন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



