আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিতে সিলেট থেকে ঢাকায় গেলেন ৪৯৮ কাউন্সিলর ও ডেলিগেটস।তাদের মধ্যে ১৬৬ কাউন্সিলর ও ৩৩২ ডেলিগেটস রয়েছেন।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এসব তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার তারা কাউন্সিলর ও ডেডিলগেটদের নিয়ে ঢাকায় পৌছেলেন।শুক্রবার তারা সকলে ঢাকায় অবস্থান করছেন। আগামিকাল শনিবার (২৩ ডিসেম্বর) সম্মেলনে যোগ দেবেন তারা।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জনসংখ্যার প্রতি ২৫ হাজারে ১ জন করে কাউন্সিলর ও ২ জন ডেলিগেট সম্মেলনে যোগ দিতে পারবেন। সে হিসেবে সিলেট জেলা থেকে ১৩৪ জন কাউন্সিলর ও ২৬৮ জন ডেলিগেট নিয়ে তারা ঢাকায় অবস্থান করছেন। এর বাইরেও আরো নেতৃবৃন্দ রয়েছেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জনসংখ্যার প্রতি ২৫ হাজারে একজন করে কাউন্সিলর ও ২ জন করে ডেলিগেট সম্মেলনে যোগ দিতে পারবেন। সে হিসেবে মহানগরীর বর্ধিত এলাকাসহ ৭ লাখ ৯৬ হাজার জনসংখ্যার বিপরীতে ৩২ জন কাউন্সিলর ও ৬৪ জন ডেলিগেট সম্মেলনে যোগ দিচ্ছেন। তাদের অধিকাংশকে নিয়েই ঢাকায় পৌছে গেছেন তারা।
শনিবার (২৩ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের একদিন আগেই সিলেটের নেতাকর্মীরা ঢাকায় পৌছেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



