সিলেট-ঢাকা রুটে আগামী বছরের জুন থেকে দ্রুতগ্রামীর ননস্টপ ট্রেন চালু বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে এ তথ্য জানান তিনি।
সভা শেষে কমিটির সদস্য এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ বলেন, বিরতিহীন ও দ্রুতগতির ট্রেন চালু হলে সিলেট বিভাগের মানুষের ভোগান্তি অনেকাটা কমে আসবে। তবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে একটি স্টপেজ রাখার কথা আলোচনা হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি, মো. শফিকুল আজম খান এমপি, মো. সাইফুজ্জামান এমপি, এইচ এম ইব্রাহিম এমপি, নাছিমুল আলম চৌধুরী, বেগম নাদিরা ইয়াসমিন জলি এমপি ও রেলওয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



