ভাটির জনপদ হাওর বেষ্ঠিত এলাকার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওতাধীন ৫নং ওয়ার্ডে অবস্থিত ‘কাউকান্দি চতুর্ভূজ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর একটি খেলার মাঠ না থাকায় কয়েক শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের জাতীয় সংগীত, জাতীয় সমাবেশ, শরীর চর্চা, খেলাধুলা থেকে বঞ্চিত হতে হচ্ছে একটি মাঠের অভাবে। বিদ্যালয়ের হলরুমের ভিতরে ও বিদ্যালয়ের বারান্দায় কোন রকম ভাবে জাতীয় সমাবেশ চালিয়ে যাচ্ছেন। ‘যদিও উপজেলায় অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়- কাউকান্দি চতুর্ভূজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে থাকা সরকারি রেকর্ডভুক্ত জায়গাটির সংস্কারের অভাবে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলার মাঠ হিসেবে ব্যাবহার করা থেকে বিগত কয়েক যুগ ধরেই বঞ্চিত হচ্ছে। এই সরকারি জায়গাটিকে যদিও বিদ্যালয়ের মাঠ হিসেবে ধরা হচ্ছে সংস্কারের অভাবে তা আর ব্যাবহার করার উপযোগী হয়ে উঠতে পারেনি। শুধু বিদ্যালয়ের মাঠ নয় ওই জায়গাটিকে সংস্কার করা হলে আশেপাশের অর্ধশত স্থানীয় বসত বিটায় বসবাসকারি মানুষজন সহ গোটা এলাকাবাসী উপকৃত হবেন বলে আশা করছেন এলাকার লোকজন। একদিকে মাঠের পূর্ব পাশে রয়েছে একটি হাওর বেরীবাঁধ সংস্কারের পর যা আরো মজবুত হবে। অপরদিকে ওই সরকারি জায়গাটির পশ্চিম পাশে কাউকান্দি বাজার থেকে গ্রাম পর্যন্ত একটি রাস্থা রয়েছে তা ব্যাবহার করতে আরো উপযোগি হয়ে উঠবে বলেও মনে করছেন, বাজারের ব্যাবসায়ী সহ এলাকার স্থানীয় জনপ্রতিনিধগণ।
চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী রুপা প্রতিবেদককে বলে, বিদ্যালয়ের বিরতির পর খেলার মাঠ না থাকায় আমরা খেলাধুলা করতে পারিনা। এই মাঠটিকে মাঠি দিয়ে ভরাট করা হলে বিদ্যালয়ের সবাই একটু সময় খেলাধুলা করতে পারবো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মামুন পারভেজ বলেন, বিদ্যালয়ের পাশে থাকা সরকারি জায়গাটি মাঠি দিয়ে সংস্কার করা হলে- বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সমাবেশ, খেলাধুলা, জাতীয় সংগীত, শরীরচর্চা সহ সব ধরনের কার্যক্রম করা যাবে। তিনি আরো বলেন, এমনকি এই জায়গাটিকে সংস্কার করা হলে কেন্দুয়া নদী সংলগ্ল মাঠিয়ান হাওর রক্ষার একটি বেরীবাঁধ রয়েছে তা আরো মজবুত হবে বলে আমি মনে করি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, আমি এই বিষয়টি কিছুই জানি না। কয়েক দফায় ফোন করা হলে ফোন রিসিভ করে প্রতিবেদককে বলেন অফিসে এসে বক্তব্য নিয়ে যান। যদিও ইউএনও’র হোয়াটস অ্যাপে ছবি সহ তথ্য পাঠানো হয়েছিলো।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



