পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনার। এ ব্যাপারে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।’
গতকাল রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশের ভালো খেলোয়াড়দের আর্জেন্টিনায় ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। শুধু আর্জেন্টিনা নয়, ব্রাজিলসহ আরও কয়েকটি দেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



