বিজয় দিবসে একটানা দৌড়ে দীর্ঘ ১৬ কিলোমিটার পাড়ি দিয়ে ব্যতিক্রমীভাবে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন ‘আর্লি বার্ডস ইয়োগা ক্লাব’র ৮০ জন প্রতিযোগী। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক থেকে শুরু হয়ে সৈয়দ মুজতবা আলী হল রাস্তা দিয়ে বিমান বন্দর থেকে ফিরে এসে শাবিপ্রবি কেন্দ্রীয় মাঠে এসে শেষ হয় এই ১৬ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগীতা। পরবর্তীতে সকাল সাড়ে ৮ টায় এই দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাবিপ্রবির বাংলা বিভাগের অধ্যাপক ড. আশ্রাফুল করিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমেদ। প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক ড. আশ্রাফুল করিম বলেন, বিজয় দিবসের এই দিনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা সাথে স্মরণ করছি। যার হাত ধরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। ১৬ ডিসেম্বরে ১৬ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন ক্যাম্পাসে এই প্রথম দেখলাম। আমি খুবই আনন্দিত এবং পুলকিত হয়েছি। এখানে ছোট বড় সবাই সুস্বাস্থ্যের জন্য দৌড়ে অংশ নিয়েছেন দেখে ভালো লাগছে। আর্লি বার্ডস ইয়োগা ক্লাবের জন্য শুভকামনা রইলো। উল্লেখ, এই দৌড় প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এছাড়াও এই ক্লাবের সদস্যরা আন্তর্জাতিকভাবে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন। এর মধ্যে আছেন অবসরপ্রাপ্ত বিসিএস ক্যাডার আবু নাসের হোসেন ও বিশিষ্ট দৌড়বিদ নাসরিন বেগম প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



