বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি সুলতান আহমদ বলেন, স্বাধীনতা আল্লাহ’র অশেষ দয়া যা আমরা পেয়েছি, আমরা মাবুদের শুকরিয়া আদায় করি। আর যাদের রক্তে এদেশ স্বাধীন হয়েছে আল্লাহ তাঁদের উত্তম বদলা দান করুন। তাঁরা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন, আমরা ততদূর যেতে পারিনি। আজকে কেউ কেউ শুধু মুখে চেতনার কথা বলে অথচ এরাই মাতৃভূমিকে এগিয়ে নিয়ে যাওয়ার বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এমনও শুনা যায়, একাত্তরে যারা পাকিস্তান বাহিনীকে মুরগি সাপ্লাই করেছে তারাও আজকে চেতনার স্বাধীনতার চেতনার কথা বলে বামদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। সত্যিকারের মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হচ্ছে হোক আমরাও চাই কিন্তু , মুরগি সাপ্লাইকারীদের হাতে আমাদের স্বাধীনতার চেতনার কথা শুনতে রাজি নই। এরা দেশের উন্নতি নিয়ে কী ভাববে? তাই তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। এদেরকে সরকার চিহ্নিত করতে হবে।
তিনি আরো বলেন, আরও চিহ্নিত করতে হবে, যারা দেশের আগামী প্রজন্ম ও জাতিকে বানরের বংশধর বানাতে চায়। নতুবা এদেশে প্রকৃত মানুষ গড়ে উঠবে না আর প্রকৃত সোনার বাংলাদেশও হবে না। তাই সরকার সহ আমরা সকলকে প্রকৃত সোনার বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে।
১৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুমু’আ সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু ও সহ-সাধারণ সম্পাদক হুসাইন আহমদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ।
শাখা সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল মুক্তাদির খান, সংগঠনের কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক মাসরুর হাসান জাফরী ও প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট’র সভাপতি সুলাইমান আহমদ চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি আতিকুর রহমান সাকের, মারুফ আহমদ, মিনহাজুল ইসলাম নিয়াজ, প্রচার সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সিলেট পশ্চিম জেলার অর্থ সম্পাদক মাহবুব খান, সিলেট মহানগরীর সহ-প্রশিক্ষণ সম্পাদক আল আমিন তালুকদার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক গুলজার আহমদ, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা শাখার সাবেক সভাপতি মুশতাক আহমদ, ভিপি মাহমুদুর রহমান, সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড সভাপতি হোসাইন আহমদ, ৭নং ওয়ার্ড শাখার সভাপতি মইনুল ইসলাম মুন্না, ২৪নং ওয়ার্ড শাখা সভাপতি ইমাম উদ্দিন মানিক, ২৫নং ওয়ার্ড শাখার সভাপতি নাজমুল হাসান রাসেল, ২১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাহদী বিন আব্দুল আজিজ, ২৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নুরুল হাসান, সিলেট মহানগরীর সদস্য এস এম আলী আহমদ, মদন মোহন কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুনিম প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



