শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট শব্দগুলো সাথে পরিচিত করা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী করে তুলতে ১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধ বিষয়ক শব্দ দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গেস্ট রুম ও তিনটি রিডিং রুমের নামফলকের উদ্বোধন করা হয়েছে ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় এই নামফলক গুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
পরবর্তীতে হলের শিক্ষার্থীদের মাঝে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার’র জন্য বই ও ইনডোরে খেলার জন্য ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন উপাচার্য।
এসময় হলটির প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড আমিনা পারভীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড আখতারুল ইসলাম, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলসহ অন্যরা।
বক্তারা বলেন, বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে ‘জয় বাংলা’ ‘অমর একুশে’, ‘স্বাধীনতা’ ও ‘বিজয় একাত্তর’ নামে গেস্ট রুম ও তিনটি রিডিং রমের নামকরণ সত্যিই ব্যতিক্রমী উদ্যােগ। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে সকলকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু হলে যারা হল পরিচালনা ও এই উদ্যােগের সাথে সংশ্লিষ্ট সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



