আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন এপেক্স ক্লাব অব সিলেট এর উদ্যোগে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর শাহজালাল উপশহরে অসহায় ও কম ভাগ্যবানদের মধ্যে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়।
এপেক্স ক্লাব অব সিলেট এর সিনিয়র সহ-সভাপতি এপে: আশিষ রায় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর লাইফ গভর্ণর এপে: আক্তার হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা-৪ এর গভর্ণর এপে: মোঃ বাবুল মিয়া, সদ্য অতীত জেলা-৪ গভর্ণর এপে: শাহেদুর রহমান শাহেদ, জেলা-৪ গভর্ণর (ইলেক্ট) এপে: এডভোকেট জালাল উদ্দিন, অতীত জেলা-৪ গভর্ণর এপে: আহমেদ জাকারিয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব সিলেট এর অতীত সভাপতি এপে: এমদাদুর রহমান, এপেক্স ক্লাব অব সিলেট এর জুনিয়র সহ-সভাপতি এপে: প্রফেসর মুস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব সিলেট এর সদস্য এপে: মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, পুরো শীতকাল জুড়ে এপেক্স ক্লাব অব সিলেট অসহায় ও কম ভাগ্যবানদের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



