জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ তথ্য নিশ্চিত করেছেন সিটিসিটির ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান। তবে কি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি। তার গ্রেফতারের বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এর আগে গত ৯ নভেম্বর শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিলেট থেকে গ্রেফতার করে সিটিটিসি।
সিটিটিসি প্রধান আসাদুজ্জামান সে সময় বলেছিলেন, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার আনসার আল ইসলামের তিন সদস্য আদালতে যে জবানবন্দি দিয়েছেন, সেখানে রাফাতের নাম আসে।
এদিকে জামায়াতের আমিরকে আটকের প্রতিবাদে রাজধানী ঢাকা, সাতক্ষীরা, খুলনা ও বরিশালে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াত আমির। ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



