বিয়ানীবাজার থেকে ছাত্রলীগ ক্যাডার সালা উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ইনার কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সালা উদ্দিন পৌর শহরের শ্রীধরা এলাকার বাসিন্দা। তাকে গ্রেফতারকালে সহযোগীরা উশৃঙ্খল স্লোগান দিলে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
জানা গেছে, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আবু বক্করের দায়ের করা মামলার প্রথম আসামী সালা উদ্দিন। সম্প্রতি পুলিশ এ মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ইনার কলেজ রোড এলাকায় পাঞ্জা লড়াই অনুষ্ঠানে হাজির হন সালাউদ্দিন। সেখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



