ব্যাপক আলোচিত সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারি রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিনকে বদলী করা হয়েছে।
বদলীর বিষয়টি নিশ্চিত করেছে বন বিভাগের ডিএফও তৌহিদুল ইসলাম ও এসিএফ আবু বক্কর সিদ্দিক।
সাদ উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত নানা অভিযোগ করছেন স্থানীয়রা। লিখিত অভিযোগ দায়ের করেন মাওলানা বশির উদ্দিন। অধিক তদন্ত শেষে দোষি সাব্যস্ত হওয়া আলোচিত সাদ উদ্দিনকে বদলী করা হয়।
তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় গাছ চুরি, মাছ চুরি, অবৈধ বালু উত্তোলন, মাসিক করাত কল ভাড়া, অবৈধ টিকেট বাণিজ্য এবং বিএনপি নেতা মাহবুব আলম ও যুবদলের শাহজাহান সিদ্দিকি এবং ছাত্রদলের এহিয়া ও আরব আলীকে দিয়ে এই সকল অবৈধ কার্যক্রম পরিচালনা করার।
উল্লেখ যে, রাতারগুল রক্ষার যে কমিটি সিএফসি সেই কমিটি বিএনপি সভাপতি মাহবুব আলম, যুবদলের সভাপতি শাহাজাহান সিদ্দিকি এবং ছাত্রদলের এহিয়া ও ম্যানেজার আরব আলীর নিয়ন্ত্রনে বর্তমানে রয়েছে। সাদ উদ্দিনের বদলীতে এলাকায় স্বস্থি ফিরে এসেছে।
বর্তমানে এলাকাবাসী এবং স্থানীয় চেয়ারম্যান-মেম্বার-মুরব্বীয়ান গণের দাবী সুন্দর একটি সিএফসি কমিটি দিয়ে রাতালগুল রক্ষা করা আমাদের প্রাণের দাবী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



