সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ আরমান মালিক। ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচিত তিনি। একইসঙ্গে দুই স্ত্রীকে নিয়ে বসবাস করায় তাকে নিয়ে কম জলঘোলা হয়নি। তবে এসবে পাত্তা না দিয়ে সুখবর দিলেন আরমান। জানালেন, তার দুই স্ত্রীই অন্তঃসত্ত্বা।
সোশ্যাল মিডিয়ায় স্ত্রীদের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে সুখবরটি দেন আরমান। ক্যাপশনে লিখেছেন, আমার পরিবার। সঙ্গে জুড়ে দিয়েছেন তিনটি লাভের ইমোজি। পোস্টটি মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। শুরু হয় নতুন আলোচনা-সমালোচনা।
একটি ছবিতে দেখা যায়, প্রথম স্ত্রী পায়েলের বেবি বাম্পে কান পেতে কিছু শোনার চেষ্টা করছেন আরমান। অন্যটিতে দ্বিতীয় স্ত্রী কৃতিকা মালিকের বেবি বাম্পে চুমু দিচ্ছেন। আরেকটিতে দুই স্ত্রী ও এক পুত্রসন্তানকে নিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন। প্রতিটি ছবিতেই হাসিমুখে দেখা মেলে পায়েল ও কৃতিকার।
তবে তাদের এমন কাণ্ডে নেটিজেনদের বড় একটি অংশের চোখ কপালে উঠেছে। ভ্রূ কুঁচকে কটাক্ষ করতেও ছাড়েননি কেউ কেউ।
আরমানের উদ্দেশে একজন লিখেছেন, ‘ভারতের জনসংখ্যা নিয়ে সরকার হিমশিম খাচ্ছে। তারমধ্যে আপনি দুজনকে প্রেগন্যান্ট করেছেন! কী আশ্চর্য!’
অন্যজন লিখেছেন, ‘যদি প্রথম স্ত্রীকেই ভালোবাসেন, তাহলে দ্বিতীয় স্ত্রীকে এনেছেন কেন?’
আরেকজন লেখেন, একসঙ্গে দুজন অন্তঃসত্ত্বা হন কীভাবে?
এক নেটিজেন লিখেছেন, ছি ছি, কী কেলেঙ্কারি! দুই সতীন একসঙ্গে থাকেন কীভাবে? আবার একসঙ্গে নাকি প্রেগন্যান্ট!
প্রসঙ্গত, ২০১১ সালে পায়েলকে বিয়ে করেন আরমান। তাদের ঘরে এক পুত্রসন্তান রয়েছে। বিয়ের সাত বছরের মাথায় স্ত্রীর প্রিয় বান্ধবী কৃতিকাকে বিয়ে করেন তিনি। পায়েলও স্বামীর দ্বিতীয় বিয়েতে কোনো আপত্তি জানাননি। বরং খুশিই হয়েছিলেন! দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে থাকেন আরমান। তাদের নিয়ে মজার ভিডিও বানিয়ে বেশ জনপ্রিয়তা পান তিনি। বর্তমানে মিউজিক ভিডিও বানাচ্ছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কনটেন্ট আপলোড করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



