দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সর্তক অবস্থানে রয়েছে সিলেট জেলা যুবলীগ।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই সিলেট নগরীর তালতলাস্থ সুরমা টাওয়ারের সামনে অবস্থান নেন জেলা যুবলীগের নেতাকর্মীরা।
ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি’র নেতৃত্বে অবস্থান নিয়েছেন নেতৃবৃন্দ।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, সমাবেশের নামে বিএনপি সারা দেশে নৈরাজ্য শুরু করেছে। আন্দোলনের নামে জান-মালের কোনো ক্ষতি করলে রাজপথে এর জবাব দেওয়া হবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে বিএনপিকে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



