বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর পাশাপাশি কারাবিধি অনুযায়ী চিকিৎসাসেবা পাবেন তারা।
শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের পক্ষে ডিভিশন ও চিকিৎসা সুবিধা চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। কারাবিধি অনুযায়ী তাদের ডিভিশন দেওয়ার নির্দেশ দেন আদালত।
আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এসব তথ্য জানিয়েছেন।
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সন্ধ্যায় তাদের ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



