সিলেটের কোম্পানীগঞ্জে শিগগিরই চালু হতে যাচ্ছে বর্ডারহাট। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্ত এলাকায় বর্ডার হাট ভারত-বাংলাদেশ যৌথ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এমনটি জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ভোলাগঞ্জ বর্ডার হাট এলকায় দু-দেশের প্রতিনিধি দল বর্ডার হাট চালুর লক্ষ্যে আলোচনা হয়।
আলোচনািয় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরুল হাসান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এএসপি প্রবাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী।
ভারতের পক্ষে ৬ জনের একটি প্রতিনিধি দল সভায় অংশ নেয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



