সিলেটের প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল.) এর কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য, সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ মৃত্যু বরণ করেছেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর ) রাত ৮ টা ৩১ মিনিটে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
ধীরেন সিংহ সিলেট মনিপুরী রাজবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা।তিনি ২০১৬ সালে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
কমরেড ধীরেন সিংহ সাম্যবাদী দলের পলিটব্যুরোর পাশাপাশি মনিপুরী যুব সমিতি (বামযুস) এর কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
কমরেড ধীরেন সিং প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল বুধবার সকাল ১১ টায় তাঁর মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।
সিলেট জেলা আ’লীগের শোক: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম নেতা, সাম্যবাদী দলের সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ধীরেন সিংহের মৃত্যতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটকালীন সময়ে তাঁর ন্যায় একজন বিচক্ষণ দৃঢ়প্রতিজ্ঞ আদর্শবান জনবান্ধব নেতার মৃত্যুতে দেশ জাতি বিশেষ করে সিলেটবাসীর এক অপুরনীয় ক্ষতি হয়ে গেলো।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



