আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের নতুন কমিটি আজই ঘোষণা হচ্ছে না। তবে আওয়ামী লীগের সম্মেলনের আগেই ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।
মঙ্গলবার ছাত্রলীগের প্রথম অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের আজকের প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। দ্বিতীয় অধিবেশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের পদপ্রত্যাশীরা নাম প্রস্তাব করবেন। প্রস্তাবিত সেই তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। সেই তালিকা থেকে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগেই চূড়ান্ত অনুমোদন দেবেন দলীয় সভানেত্রী।
চার বছর পর অনুষ্ঠিত হচ্ছে ছাত্রলীগের সম্মেলন। আজ মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা সোয়া ১১টায় সম্মেলন শুরু হয়।
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



