সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (০৭ অক্টেবর) মধ্যরাত ১২টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে।
সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী নতুন সিলেটকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ১২টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে। উৎপত্তিস্থলে ৫ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প হয়েছে। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সিলেট থেকে দক্ষিণ, দক্ষিণ-পূর্বে উৎপত্তিস্থলের অবস্থান।
তিনি বলেন, কেবল সিলেটে নয়, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা সিলেটে কম থাকায় অনেক লোকজন টের পাননি।
স্থানীয় মাছিমপুর এলাকার আবুল হোসেন ও দক্ষিণ সুরমা এলাকার মিলন তালুকদার বলেন, ভূমিকম্পের ঝাঁকুনি তারা টের পেয়েছেন। সঙ্গে সঙ্গে পরিবার পরিজন নিয়ে তারা ঘরের বাইরে অবস্থান করেন। তবে আশপাশের অনেকে ভূমিকম্প টের পাননি।
এদিকে, ভূমিকম্প টের পেয়েছেন বলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



