প্রতিবারের ন্যায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে সিলেট জেলা প্রশাসন। সিলেট জেলা প্রশাসন এবারও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয়ের মাসকে বরণ করছে।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে শহীদ মিনারের বেদিমূলে শ্রদ্ধা জানানো হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



